About Vision Our Work Press Events Members Contact fwprbd.org

fwprbd.org

Forum for Women's
Political Rights

Not a Privilege. A Right.

নারীর রাজনৈতিক অধিকার ফোরাম

Who we are & why we exist

নারীর রাজনৈতিক অধিকার ফোরাম (FWPR) একটি বহু-সংস্থা জোট যা বাংলাদেশে নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে। আমরা বিশ্বাস করি যে সংসদে নারীর অর্থপূর্ণ প্রতিনিধিত্ব ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ।

৩১ আগস্ট ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে গঠিত এই ফোরাম সংবিধানিক অধিকার কার্যকর করা, সংসদে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং রাজনৈতিক অংশগ্রহণে বিদ্যমান কাঠামোগত বৈষম্য দূর করার জন্য আইন ও নীতির সংস্কার দাবি করে।

আমাদের মূল অবস্থান হলো — নারীর প্রতিনিধিত্বকে প্রতীকী পর্যায়ে সীমাবদ্ধ রাখা যাবে না। আমাদের লক্ষ্য হলো নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করা, যাতে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

Key Demands at a Glance

৩৩% সাধারণ আসনে নূন্যতম নারী প্রার্থী মনোনয়ন বাধ্যতামূলক করার দাবি
৫০ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের দাবি
৫০% দীর্ঘমেয়াদী লক্ষ্য — সংসদে নারীর পূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত করা

What we're working towards

কয়েকটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আমরা নারীর রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে কাজ করছি।

01

Political Participation

রাজনৈতিক দলগুলোর প্রার্থী মনোনয়ন ও নেতৃত্ব কাঠামোতে নারীর অংশগ্রহণ বাড়ানো। RPO সংশোধনের মাধ্যমে দলীয় কাঠামোতে ৩৩% নারী সদস্য মনোনয়ন বাধ্যতামূলক করা এবং ধীরে ধীরে তা ৫০%-এ উন্নীত করা।

02

Safety & Protection

দেশের প্রতিটি স্তরে নারীদের জন্য সুরক্ষিত পরিবেশ তৈরি করা। শারীরিক ও অনলাইন সহিংসতা প্রতিরোধে কার্যকর নীতি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো।

03

Systemic Change

সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের আওতায় আনা এবং নারী প্রার্থীদের সমান প্রতিযোগিতার সুযোগ দিতে রাষ্ট্রীয় মঞ্জুরি প্রদান করা। আইনসভায় নারীর কার্যকর ও টেকসই নেতৃত্ব গড়ে তোলা।

What we do on the ground

Election Monitoring & Analysis

Advocacy & Policy Engagement

জাতীয় ঐকমত্য কমিশন, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি সংযোগ স্থাপন করে নারীর রাজনৈতিক অধিকার সংক্রান্ত নীতিগত পরিবর্তনের জন্য কাজ করছি।

Community & Coalition Building

Research & Public Awareness

Our statements & positions

Jan ১২
Press Release · 2026

নারী প্রার্থী মনোনয়নের সংকট: রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি ও বাস্তবায়নের ব্যবধান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি দলের মধ্যে ৩০টির কোনো নারী প্রার্থী নেই। জুলাই সনদের ন্যূনতম ৫% নারী মনোনয়ন সংক্রান্ত অঙ্গীকারও বাস্তবায়িত হয়নি। নির্বাচন কমিশনকে এই বিষয়ে অবশ্যই জবাবদিহি করতে হবে।

Sep ১৪
Press Conference · 2025

জনগণের ৫১ শতাংশের মতামতকে উপেক্ষা করে তৈরি জুলাই সনদ

সংসদে নারীর ন্যূনতম ৩৩% প্রতিনিধিত্ব এখনই বাধ্যতামূলক করতে হবে। সংরক্ষিত ১০০ আসনে সরাসরি নির্বাচন এবং ৩৩% নারী প্রার্থী মনোনয়ন আমাদের মূল দাবি।

Aug ৩১
News Conference · 2025

১০০ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন এবং দলগুলো থেকে ৩৩% নারী প্রার্থী মনোনয়ন চাই

বিদ্যমান সংরক্ষিত আসনের ব্যবস্থা কার্যকর নয়। টেকসই নারী নেতৃত্ব গড়ে তুলতে সরাসরি নির্বাচনের বিকল্প নেই। নারীর ক্ষমতায়ন কেবল অধিকার নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের স্থায়িত্ব ও মর্যাদার প্রশ্ন।

Past & Upcoming

Feb ০৫ 2026

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী: প্রতিনিধিত্ব, অংশগ্রহণ ও রাজনৈতিক দলের অঙ্গীকার - অংশীজনদের সঙ্গে আলোচনাসভা

১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রস্তুতি সভা

আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহার এবং নির্বাচনকালীন সহিংসতা এবং এর প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা।

Upcoming
Jan ১২ 2026

প্রেস কনফারেন্স — নারী প্রার্থী মনোনয়নের সংকট

নির্বাচন কমিশনের জবাবদিহিতার দাবিতে সংবাদ সম্মেলন

৫১টি দলের নারী প্রার্থী মনোনয়নের তথ্য বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে এবং নির্বাচন কমিশনকে জবাবদিহি করার দাবি জানানো হয়েছে।

Completed
Oct ১৬ 2025

জাতীয় ঐকমত্য কমিশনে প্রতিবাদলিপি পাঠানো

জুলাই সনদে নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব বিষয়ে আনুষ্ঠানিক চিঠি

জুলাই সনদের চূড়ান্ত সংস্করণে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে কোনো কার্যকর বাধ্যবাধকতা না থাকায় আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি।

Completed
Oct ০৯ 2025

সিদ্ধান্ত গ্রহণে নারীরা কোথায়? — জাতীয় সম্মেলন

কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ · বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা

রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম ও নারী সংগঠনের প্রতিনিধিরা একসাথে আলোচনায় অংশ নিয়েছেন। দলগুলোর প্রার্থী মনোনয়ন ও নেতৃত্ব কাঠামোতে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং সংরক্ষিত আসন সরাসরি নির্বাচনের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়েছে।

Completed
Sep ১৪ 2025

প্রেস কনফারেন্স — জুলাই সনদ ও নারীর প্রতিনিধিত্ব

রিপোর্টার্স ইউনিটি, সাগর-রুনি সম্মেলন কক্ষ, ঢাকা

জুলাই সনদে নারীর জন্য মাত্র ৫% মনোনয়নের প্রস্তাব অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে আমাদের দৃঢ় অবস্থান উপস্থাপন করা হয়েছে। সংরক্ষিত ১০০ আসনে সরাসরি নির্বাচন ও ৩৩% নারী প্রার্থী মনোনয়নের দাবি জানানো হয়েছে।

Completed
Aug ৩১ 2025

নারীর রাজনৈতিক অধিকার ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু

সংবাদ সম্মেলন ও রূপরেখা উন্মোচন

১২টি নারী আন্দোলন, নাগরিক সংগঠন ও মানবাধিকার কর্মীর পক্ষে ফোরামের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। মূল প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে — ১০০ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন এবং দলগুলো থেকে ৩৩% নারী প্রার্থী মনোনয়ন।

Completed

The coalition behind FWPR

এই ফোরামের পক্ষে ১২টি নারী সংগঠন, নাগরিক সংস্থা ও মানবাধিকার কর্মী সংযুক্ত আছে।

ক্ষুব্ধ নারী সমাজ
গণসাক্ষরতা অভিযান
দুর্বার নেটওয়ার্ক ফাউন্ডেশন
নাগরিক কোয়ালিশন
নারী উদ্যোগ কেন্দ্র (নউক)
নারীগ্রন্থ প্রবর্তনা
নারী সংহতি
নারীপক্ষ
নারীর ডাকে রাজনীতি
ফেমিনিস্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ (ফ্যাব)
বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র
ভয়েস ফর রিফর্ম

Get in touch

Send us a message